
অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে।
২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ হাজার ১৫৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪৯ জন পুরুষ এবং ৮৮ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৬২৭ জন এবং নারী ৬ হাজার ৩৮৯ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ২১, খুলনায় ৩৪, বরিশালে ৯, সিলেটে ১৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ১৫, ৭১ থেকে ৮০ বছরের ৪৫, ৬১ থেকে ৭০ বছরের ৭৮, ৫১ থেকে ৬০ বছরের ৪৪, ৪১ থেকে ৫০ বছরের ৩৪, ৩১ থেকে ৪০ বছরের ১১ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন মারা গেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ হাজার ৭৭৯ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.