
অনলাইন ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর পরিমাণ কমেছে। এই সময়ে সারাদেশে ৩ হাজার ১৬৭ জনের শরীরের কোভিড-১৯ শনাক্ত হয়। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৩৬ জন। এছাড়া একই সময়ে করোনায় মারা গেছেন ৭০ জন। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে ৮৮ জনের মৃত্যু হয়।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ৭০ জন নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৩২ জনে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.