
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু ও ৯৩০ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ২০ হাজার ৯৯৫ জন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।
শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩৩টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।
আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে সবাই পুরুষ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে।
বয়সভিত্তিক বিশ্লেষণে- ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আরো ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট চার হাজার ১১৭ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৮২৭। এছাড়া (আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৩৯ হাজার ৮২৬জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৬৫ হাজার ৫৮৩ জন।
সূত্র: ডেইলী কাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.