
অনলাইন ডেস্ক:
দেশে আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৬৯ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোববার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১২ হাজার ৮৩৯ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন এক হাজার ৬৭৬ জন। তখন মোট করোনায় আক্রন্তের সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ১০ হাজার ৩১৪ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.