
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.