
অনলাইন ডেস্ক:
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দুজনই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন।
রোববার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করার কথা জানান মুরাদ রেজা। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এছাড়া এদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরও পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.