
অনলাইন ডেস্ক:
প্রায় দুই মাস বন্ধ থাকার পর পোশাক কারখানা চালু হয়েছে গত এপ্রিলের শেষ দিকে। পুরোদমে কারখানা চালু হওয়ার পর দুই মাস পার হতে চলেছে। শিল্পাঞ্চল পুলিশের হিসাবে, আলোচ্য সময়ে ৪১৭ পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচ জন।
শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, ১৭৪টি পোশাক কারখানায় ৪১৭ পোশাকশ্রমিক এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২১ জন। আর মৃত্যু হয়েছে পাঁচ জনের। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ৬৫টি কারখানায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪ জন, সুস্থ হয়েছেন ৭৭ জন আর মারা গেছেন ৪ জন। বিকেএমইএর ৩১টি কারখানায় ৯৩ জন আক্রান্ত, সুস্থ হয়েছেন ৭১ জন।
বিটিএমএর তিনটি কারখানায় চার জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন দুই জন। বেপজার ৫১টি কারখানায় ৭০ জন আক্রান্ত, এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।
পোশাক কারখানার বাইরে অন্যান্য খাতের ২৪টি কারখানায় ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে, যার মধ্যে মারা গেছেন এক জন।
সুত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.