
অনলাইন ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার ওয়াদা করেছিলেন। আমরা সেই ওয়াদা বাস্তবায়নের দ্বারপ্রান্তে। শিগগিরই গ্যাস যাচ্ছে ঐ অঞ্চলের ১১টি জেলায়। এজন্য বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ প্রায় শেষ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৪৭ দশমিক ৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ। বাকি কাজ দ্রুত শেষ হবে। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের ১১টি জেলায়।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের হাত ধরে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। এবার শিল্পায়নের পালা। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্প কারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার। বাড়বে কর্মসংস্থান। সমৃদ্ধ হবে উত্তরাঞ্চল তথা বাংলাদেশের মানুষের জীবনমান ও অর্থনীতি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.