
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন।
ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
তালিকায় ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৩তম। বাংলাদেশের পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার।
তালিকায় ভারতের অবস্থান ১২৪তম। দেশটির পিপিপি জিডিপি ৮৩৭৮ ডলার। আর পাকিস্তানের অবস্থান ১৩৮তম। দেশটির পিপিপি জিডিপি ৫৮৭২ ডলার। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.