নিউজ ডেস্ক:
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০-১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী। চার শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর বলে জানা গেছে।
নিহত শিশুরা হলো- রমজান (৮), নুপুর (৭), শাহীন (৯), ফারজানা (৬) ও অজ্ঞাত (৭)।
রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.