
নিউজ ডেস্ক:
মন্ত্রিসভায় রদবদল ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভায় রদবদল রুটিন বিষয়; যা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। মন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোনো খবর নেই।
ওবায়দুল কাদের বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না। নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা আরো ভালো কাজ করবে। আমিও নতুন মন্ত্রী হিসেবে একসময় কাজ করেছি। তখনকার কাজও দেখতে পারেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.