
নিউজ ডেস্ক:
শুক্রবার রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বৈশাখী টিভি কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ, ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। এর ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.