
অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে তার বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজে জানাযা আজ (শনিবার) বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের নিজ প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। শেষে কুমিল্লা সদর উপজেলার পালপারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.