
অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে জেলা প্রশাসক আরো জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের পরীক্ষা করা হয়। শুক্রবার (১২জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া যায়। তারা তিনজনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.