
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকাসহ গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির মুখে পড়তে দেখা গেছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.