রাজধানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

নিউজ ডেস্ক:

রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ‌্যে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

One thought on “রাজধানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

Comments are closed.