
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হবে।
রোববার সচিবালয়ে তিনি এ কথা জানান। এ সময় জাহিদ মালেক বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।
টিকা কার্যক্রম আর বন্ধ হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধেরও কোনো ঘাটতি নেই। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.