
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে শেখ হাসিনা ২০১৯ সালের ৭ জানুয়ারি একটানা তৃতীয় মেয়াদ এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.