
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার ১৮৫ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জন।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.