
অনলাইন ডেস্ক:
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের গত ৬ নভেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সমন্বিত ব্যাংক নিয়োগের দুটি পরীক্ষা বাতিল করে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
তারও আগে ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ে তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, প্রশ্নফাঁস হওয়া গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তদন্ত করছে। এটি প্রামাণিত হলে অনুষ্ঠিত ওই পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট এক হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী।
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র (বাংলা-ইংরেজি-সাধারণ জ্ঞান) ফেসবুকে পাওয়া গেছে। সুতরাং প্রশ্ন আগেই ফাঁস হয়েছে। এটা না হলে পরীক্ষা ৪ টার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের সঠিক উত্তর সামাজিক মাধ্যমে পাওয়া সম্ভব নয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.