
অনলাইন ডেস্ক:
সিটিং ও গেটলক নামের কোনো সার্ভিস থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে সিএনজিচালিত বাস ও ডিজেলচালিত বাস চিহ্নিত করে স্টিকার লাগানো হবে। সিটিং ও গেটলক নামের সার্ভিস সেবা আগামী তিন দিনের মধ্যে মুছে ফেলা হবে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে আয়োজিত এক সংবাদ তিনি এসব কথা বলেন।
বাস ভাড়া পুনর্নির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। দূরপাল্লায় সিএনজিচালিত বাস নেই বললেই চলে। এরই মধ্যে ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা আগামীকাল থেকে মাঠে নামবে। বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত সিএনজিচালিত বাস নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়া হচ্ছে। ১২০টি কোম্পানির ৬ হাজার বাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বাস পাওয়া গেছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.