
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিম্বাবুয়ে সফর থেকে আসার পর এ দুই ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা কেবিনে আছে।
‘করোনা আক্রান্তদের মধ্যে দুইজন নারী ক্রিকেটার ও একজন পুরুষ। তাদের মধ্যে দুই নারী ওমিক্রন ও পুরুষ ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’
তিনি আরো বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাদের তিনজনের অক্সিজেন লেভেল ভালো আছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.