
অনলাইন ডেস্ক:
১৫ দিন আগের বাজার দরে পুরো অক্টোবর মাসে চাল বিক্রি করতে চালকল মালিকদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন। রাজধানীর খাদ্য ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে খাদ্যমন্ত্রীকে চাল ব্যবসায়ীরা জানান- তার ১৫ দিন আগে চালকলগুলো থেকে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চাল ২৫৫৫ টাকায় কিনেছেন। বৈঠকের শেষ পর্যায়ে ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম ২৬০০ টাকা এবং আটাশ চালের দাম ২৩০০ টাকা নির্ধারণ করে দেন খাদ্যমন্ত্রী।
এ সময় চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে সেই সিদ্ধান্ত থেকে সরে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগের দামে চাল বিক্রির নির্দেশ দেন বলে জানা গেছে। সুত্র: যুগান্তর অনলাইন।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.