
বিদেশ ডেস্ক:
উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জন উন।এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়াকার্স পাটির ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কনর্সাট ও উৎসবে দেয়া এক ভাষণে কিম এ দাবি করেন। এরপর সামরিক মহড়ায় অংশ নেন তিনি।
গত ডিসেম্বরের শেষে প্রতিবেশী চীনে প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে মহামারী করোনার সংক্রমণ। বিশ্বের সব দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়ালেও কোনো উত্তর কোরিয়া সংক্রমণ নেই বলে দাবি তার।
সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই সামরিক শক্তি প্রদর্শনের জন্য আয়োজিত বিশাল ওই সামরিক কুচকাওয়াজে কিম বলেছেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘এক জন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি।
কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, করোনায় আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টাইন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
চীনে গত ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হওয়ার জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বরাবরই দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় করোনায় কেউ আক্রান্ত হয়নি।
তবে সম্প্রতি দেশটির সরকার সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে বিবৃতি প্রকাশ বন্ধ করে দিয়েছে। বরং সংবাদমাধ্যমগুলোতে এখন করোনা প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলছে। সুত্র: যুগান্তর অনলাইন।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.