
নিউজ ডেস্ক:
এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক। ২২তম বিসিএস ক্যাডার এই দুদক পরিচালকের বয়স ৪৫ বছর।
দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার আবারো জ্বর আসে। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন।
তৃতীয় দফায় ৩০ তারিখ তার পুনরায় জ্বর আসে। এরার তাপমাত্রা বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
২৪-২৫ মার্চ অফিস করার সময় এই দুদক কর্মকর্তার সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.