
নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল কানাডায় টরন্টোতে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৭২ বছর বয়স্ক মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ওরফে তুতি ভাই স্থানীয় মাইকেল গেরন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)
তিনি গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে গেছেন। তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।
অপর এক খবরে প্রকাশ, এ পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫,৫১২ আর মৃত্যুবরণ করেছেন ২৮০ জন। বর্তমানে ট্রন্টো এবং মন্ট্রিয়ে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.