
অনলাইন ডেস্ক:
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি...রাজেউন)।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে আলজাজিরা জানিয়েছে।
কয়েকমাস আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তারই বৈমাত্রেয় ভাই ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহ সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন।
শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুত্র: যুগান্তর অনলাইন।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.