
অনলাইন ডেস্ক:
করোনা আতঙ্কের মধ্যেই ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। এ কারণে ভারতের মুম্বাই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা জারি। মুম্বাই পুলিশ গত মধ্যরাত থেকেই শহরে এই ধারা জারি করে লোকজনকে বাইরে বেরোতে নিষেধ করেছে।
এছাড়া আরব সাগরের ধারের বিচে বা সৈকতে, প্রমিনেড বা পার্কে যাওয়া কাল দুপুর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। নিসর্গ এদিন সকালেই একটি ভয়াবহ সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
মুম্বাই ভারতের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ শহর, এতে ২ কোটি মানুষের বসবার। এটি ভারতের অর্থনৈতিক রাজধানী। শহরটিতে ইতিমধ্যে শনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী। এরমধ্যেই হানা দিচ্ছে ঘূর্ণিঝড়।
এর ঠিক দুসপ্তাহ আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান ভারতের পশ্চিমবঙ্গে সাগরদ্বীপ ঘেঁষে উপকূলে আঘাত হেনেছিল। ওই ঝড়ে রাজ্যের কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগণা জেলায় ও বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.