
অনলাইন ডেস্ক:
মরুভূমি থেকে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ হওয়ার তিন দিন পরে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট মনিটর জানায়, এ সময় তাকে সেজদারত অবস্থায় পাওয়া যায়। সেজদারত অবস্থায়ই ওই ব্যক্তির মৃত্যু হয়। রোববার( ১৯ জুলাই) সৌদি আরবের রিয়াদ প্রদেশে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার থেকে ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ধুওয়াইহি হামুদ আল আজালিন (৪০) নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা তিন দিন তার সন্ধান করা হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাঁকে।
অবশেষে রোববার সকালে এক মরুর বালিয়াড়িতে তাঁর সন্ধান পাওয়া যায়। সেজদারত অবস্থায় মৃত হামুদ আল আজালিনকে উদ্ধার করা হয় মরুভূমি থেকে। তবে কিভাবে মারা গেলেন তা কেউ বলতে পারছেন না।
নিখোঁজ আল আজালিন তার পিকআপসহ নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাকে না পেয়ে পুলিশ সদস্যরা মরুভূমিতে অভিযান চালান। একপর্যায়ে তাকে বালুর ভেতর সেজদারত অবস্থায় মৃত হিসেবে দেখতে পায় পুলিশ।
মরদেহের পাশেই কয়েক মিটার দূরে দাঁড়ানো তার গাড়ি। তাতে ছিল কিছু কাঠ, লাকড়ি। ধারণা করা হচ্ছে, এসব তিনি পরিবারের জন্য সংগ্রহ করেছিলেন।
ভিডিও-
[embed]https://www.youtube.com/watch?v=TR3QWTfk9nQ&feature=youtu.be[/embed]
সূত্র: সময়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.