
অনলাইন ডেস্ক:
প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ছড়িয়ে পড়ে করোনা। উৎপত্তিস্থল চীনে ৮৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যায়, করোনা ভাইরাসে বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৪ হাজার ১৯৮। এরমধ্যে দুই লাখ ৭৯ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৪১। মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৭৯৪ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে ২ লাখ ২৩ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩০ হাজার ৩৯৫। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ১৮ হাজার ২৬৪ জন। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ৫১৬ জন। এরপর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখের কোটা পেরিয়ে গেছে রাশিয়াও।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪,৬৩৭ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষ।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.