
অনলাইন ডেস্ক:
নিজের কাঁধ থেকে দেশের শাসনভার হালকা করতে উদ্যোগী হয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বোন কিম ইয়ো জং-এর হাতে হস্তান্তর করেছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন।
রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, 'মিস ইয়ো এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।'
বলা হয়েছে, নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়ে না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা। সূত্র: বিবিসি।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.