
নিউজ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৬৯৩ জন।
দেশটির এক সরকারি পরিসংখ্যান বলা হয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।
গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও।
দেশটির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে পুরো দেশে।
তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.