
নিউজ ডেস্ক:
প্রায় ৮ কোটি পঙ্গপালের একটি ঝাঁক ভারত ও ইসরাইলের দিকে থেকে আসছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও।
এফএও-এর পঙ্গপাল পূর্বাভাস বিষয়ক সিনিয়র কর্মকর্তা কেনেথ ক্রিসম্যান বলেছেন, পঙ্গপালের বিশাল একটি ঝাঁক ভারত এবং ইহুদিবাদী ইসরাইলের দিকে ধেয়ে আসছে।
তার দেয়া তথ্যে বলা হয়েছে, এ ঝাঁক চলতি বছরের মে মাসে ইসরাইলের পৌঁছাতে পারে। আর মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতে হানা দিতে পারে।
তবে পঙ্গপালের এ ঝাঁক ইউরোপের দিকে যাওয়ার শঙ্কা নেই বলে জানিয়ে তিনি বলেন, মরুভূমি থেকে সৃষ্ট পঙ্গপালের ঝুঁকিতে নেই ইউরোপ। চীনও ঝুকিমুক্ত বলে জানান তিনি।
আবহাওয়া অত্যন্ত শীতল হওয়ায় পঙ্গপালের ঝাঁক হিমালয় পর্বতমালাও পার হতে পারবে না বলেও জানান তিনি।
তিনি জানান, সাধারণ একটি ঝাঁকে ৮ কোটি পতঙ্গ থাকতে পারে। দিনে এ পঙ্গপাল ৩৫ হাজার মানুষের খাবার উদরস্থ করতে পারে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.