
নিউজ ডেস্ক:
শনিবার অঙ্গরাজ্যটির লাফায়েত শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের সামান্য দূরে এ বিমান বিধ্বস্ত হয়।
রোববার লাফায়েত ফায়ার বিভাগের মুখপাত্র অলটন ট্রাহান জানান, লুইজিয়ানা থেকে আটলান্টার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। বিমানটিতে ছয়জন আরোহীর মধ্যে পাঁচজনই নিহত হয়েছেন বলে তারা জানান। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এক আরোহী।
এছাড়া ঘটনাস্থলে থাকা আরো দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই ওয়ালমার্ট খালি করে দেয়া হয়।
বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেও ক্ষয়ক্ষতি হয়।
লুইসিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস এক টুইট বার্তায় ওই দুর্ঘটনায় হতাহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.