
নিউজ ডেস্ক:
লন্ডনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মারা যান তিনি। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে থাকতেন। তিনি সিলেটের অধিবাসী।
জানা গেছে, ওই ব্যক্তি ৮ দিন আগে অসুস্থ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। যদিও দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাণঘাতী এ ব্যাধির সঙ্গে ৮ দিন লড়াই করে অবশেষে গতকাল শুক্রবার মারা যান তিনি।
তার মরদেহ স্বজনদের কাছে কীভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২জন মারা গেছে। এর মধ্যে দু'জন বাংলাদেশি। এদিকে, এ খবরে পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় আতঙ্ক নেমে এসেছে।
এর আগে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী আরেক বাংলাদেশি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.