
নিউজ ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ৬১ জন হয়েছে। শনিবার শহরের একটি ব্যস্ত চেকপোস্টে এই বিস্ফোরণে বহু মানুষ আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আল-কায়েদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.