
অনলাইন ডেস্ক:
নাম আদনান, বয়স ২২ বছর। পাকিস্তানের শিয়ালকোট অঞ্চলের বাসিন্দা। ইতোমধ্যে ঘরে রয়েছে তিন বউ। এরমধ্যে ফের বিয়ে করতে যাচ্ছেন। আর এতে সম্মতি দিয়েছে তার আগের তিন বউ। শুধু সম্মতিই না তিন বউ মিলে মেয়ে খুঁজছেন স্বামীর জন্য।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ১৬ বছর বয়সে আদনান প্রথম বিয়ে করেন। এরপর বছর চারেকের মাথায় ২০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আর গত বছর তৃতীয়বার বিয়ে (২১ বছরে) করেন তিনি।
খবরে বলা হয়েছে, আদনান চতুর্থ যে বিয়ে করতে যাচ্ছেন এ ক্ষেত্রে পাত্রীর নাম হতে হবে এস বা শ দিয়ে। এর কারণ, আদনানের বাকি তিন স্ত্রীয়ের নামও এই অক্ষর দিয়েই শুরু। একই ছাদের নিচে তিন স্ত্রীকে নিয়ে বসবাস করেন আদনান। তাদের মধ্যে কোন ঝগড়াও হয় না বলে জানা যায়।
মজার বিষয়, আদনান চতুর্থ বিয়ের যে প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য যোগ্য পাত্রী খুঁজছেন তারই তিন স্ত্রী। সূত্র: ডেইলি পাকিস্তান
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.