
অনলাইন ডেস্ক:
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তিনি রোববার এক বক্তব্যে ইইউকে উদ্দেশ করে বলেন, হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে এবং এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।
পম্পেওর দাবি, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে এবং ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।
এর আগে গত মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সে দেশের সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
প্রসঙ্গত সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে হিজবুল্লাহ। অথচ সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশটির বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সুত্র: যুগান্তর অনলাইন।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.