
অনলাইন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে তিনি মারা যান।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। ঠিকমতো হাঁটতেও পরতেন না। তাই বিছানাতে শুয়ে-বসে দিন কাটত তার। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার