
নিউজ ডেস্ক:
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়েন। নির্মাণাধীন ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ ছবিতে অভিনয় করছেন নীল চোখের এই সুন্দরী। এবার নাম লেখাচ্ছেন শাকিব খানের নায়িকা হিসাবে।
কয়েকদিন ধরেই এমন গুঞ্জর শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়। নাম ঠিক না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিষয়টি এখনো গোপন রেখেছেন নির্মাতা ও নায়িকা।
এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে শনিবারের মধ্যেই সিনেমাটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন এই নবাগতা। এ বিষয়ে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
এদিকে নিশাত নাওয়ার সালওয়াও চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত ছবিটি নিয়ে মুখ খুলতে রাজি নন বলে জানা গেছে। যোগাযোগ করেও সাড়া মেলেনি।
এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবিতে দেখা গিয়েছিলো শাকিব খানকে। সেই ছবি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের রোজার ঈদে। প্রায় দুই বছর পর ফের সুমনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব। নতুন এ সিনেমার গল্প লিখেছেন মাসুম রেজা। আসছে মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.