
অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাস থাবা বসিয়েছে টলিউডেও। এবার সপরিবারে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুক্রবার টুইট বার্তায় এ তথ্য জানালেন কোয়েল মল্লিক নিজেই।
টুইট বার্তায় কোয়েল জানান, "মা, বাবা, রানে এবং আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমরা এখন সেলফ কোয়ারেন্টাইনে আছি।
জানা যায়, মাস খানেক আগেই মা হয়েছেন কোয়েল। সদ্য মা হওয়া অভিনেত্রী কোয়েলের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ব্যথিত টলিউড পাড়া।
মল্লিক পরিবারে এ খবর নিয়ে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় লেখেন, "দ্রুত আরোগ্য কামনা করি। নিজের যত্ন নাও।" জয়া আহসান টুইট, "সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লার কাছে এই প্রার্থনা করি।" অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লেখেন, "ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.