
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে অর্ধশত একর খাস সম্পত্তি দখলমুক্ত করার পর গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর ঘর নির্মাণ করা হচ্ছে। আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।
[caption id="attachment_35612" align="aligncenter" width="600"]
ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস কনফারেন্স। ছবি- M24News[/caption]
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ এই প্রকল্পের মাধ্যমে মিঠাপুকুরে ৩শ জনকে জমির দলিল ও গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২শ জনকে এবং তৃতীয় ধাপে ১শ জনকে বৃহস্পতিবার জমির দলিল ও নির্মিত গৃহ বুঝিয়ে দেওয়া হবে। এই গৃহনির্মাণ করতে আমরা সর্বোচ্চ গুনগত মান বজায় রেখেছি। আমরা চেষ্টা করছি যে এলাকার মানুষ, সেই এলাকায় গৃহনির্মাণ করে দিতে।
ইউএনও আরও বলেন, মিঠাপুকুরে অনেক সরকারী সম্পত্তি বে-দখলে আছে। এরমধ্যে প্রায় অর্ধশত একর জমি উদ্ধার করে সেখানে এই প্রকল্পের গৃহ নির্মাণ করা হয়েছে। এরমধ্যে তৃতীয় ধাপে বালুয়া মাসিমপুরে ১২ একর সরকারী সম্পত্তি উদ্ধার করে গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে বে-দখলে থাকা সরকারী সম্পত্তি উদ্ধার করে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুরে ১শ ৫০, লতিবপুর ইউনিয়নের জায়গীর এলাকায় ৫০ জনকে ঘর ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে বালুয়া মাসিমপুর পলিপাড়ায় ৬০ জন, জায়গীরে ২২ জন ও বালারহাটে ১৮ জনকে গৃহনির্মাণ করে দেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন ও মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.