
অনলাইন ডেস্ক:
মিঠাপুকুরের শিশু শিক্ষার্থী রাদিয়া বিনতে রায়াত জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। রাদিয়া বিনতে রায়াত ‘অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সে স্থানীয় এম এ সাত্তার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এই নিয়ে এই প্রতিযোগিতায় মিঠাপুকুর থেকেই দুইজন গ্রান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। অন্যজন হলো মিঠাপুকুর বেগম রোকেয়া শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহমেদ।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে গত ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই মেধার প্রতিযোগিতায় দেশের প্রায় ৬ শতাধিক স্কুলের ৩,৪০০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
২০০৮ সাল থেকে নিয়মিত আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিশুদের গাণিতিক সমস্যা দ্রুত ও নির্ভুলভাবে সমাধানের দক্ষতা যাচাই করা। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাত্র ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রাখে।
এই গৌরবময় অর্জনে মিঠাপুকুরবাসী গর্বিত। মিঠাপুকুর২৪নিউজ.কম-এর পক্ষ থেকে রাদিয়া সাব্বিরের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.