
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুরে মোটরসাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুমা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি বিশাল মোটরসাইকেল র্যালী শঠিবাড়ী-জায়গীর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা মেজবাহুর রহমান মঞ্জু, আনোয়ার সাদাত লিমন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, যুবলীগ নেতা মোন্নাফ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.