
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_38476" align="aligncenter" width="650"]
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ করেন আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা। ছবি- M24News[/caption]
শুক্রবার সকালে উপজেলার ঢেলার বাজার সংলগ্ন নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, আলহাজ্ব মো: মোতাহার হোসেন মন্ডল মওলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়মী লীগ নেতা আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, বড়বালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান জুয়েল, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, লোটাস পাইকার, মিলনপুর আওয়ামী লীগ নেতা প্রতুল চন্দ্র রায়, মিঠাপুকুর উপজেলা সাবেক যুবলীগ নেতা নুরে আলভি আপন, রংপুর জেলা ছাত্র লীগের সহ সভাপতি মানিক মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.