নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার রাতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুয়েটের কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। ওসি জানান, আটককৃতদেরও এ মামলায় আসামি করা হয়।
আরো পড়ুন: আটক ছাত্রলীগের ৯ জনের সাতজনই রয়েছেন সিসিটিভির ফুটেজে
রবিবার রাতে বুয়েটের আবাসিক হলে বেদম প্রহারে আবরার ফাহাদের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.