
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের মায়েরা নিরাপদ থেকে দেশের কল্যানে ভূমিকা রাখবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা গর্জে উঠেছে। আমরা সন্তানদের অঙ্গীকার পুরনে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সব চেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের ওপর। বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন দল ও ব্যক্তিকে অপমানিত করেছে। মানবতার এই ব্যইজ্জতি আমরা চাই না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিঠাপুকুর কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এর আগে উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগন্জ পথসভায় বক্তব্য রাখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। এ দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অত্যাচার, বাড়িঘর লুটপাট করেছে আমরা তার আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। ইসলামে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ২০১৩ সালের ৫ ই মে নিরীহ হেফাজতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে অন্ধকারে হত্যা করেছে। তাদের নেত্রী হত্যাকান্ডের ঘটনা অস্বীকার করেছে। পীলখানায় হত্যাকান্ড ঘটিয়ে বিডিআর ধ্বংস করে দিয়েছে। বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে জামায়াতে ইসলামীর নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে।
শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে দেশে ন্যায়বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল আলিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.