এসিল্যান্ড গোনার সময় নাই: মিঠাপুকুরে মাটি খেকোর দম্ভ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুর সংস্কারের নামে মাটি কাটার শুরুটা অনেক আগে থেকেই। পতিত আওয়ামী লীগ সরকারের পুরোটা সময়েই চলেছে অবৈধভাবে মাটির কাটার মহোৎসব।

গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যক্তির পরিবর্তন হলেও এই অপকর্ম চলছে আগের মতোই। ক্ষেত্রবিশেষে এই অপতৎপরতা আরও বেড়েছে কয়েকগুণ।

উপজেলার মির্জাপুর ও ইমাদপুর এলাকায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে চলছে ইটভাটায় মাটি বিক্রি। বাদ যাচ্ছে না তিন ফসলি জমিও।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বৈরাতী হাট এলাকায় নামমাত্র অভিযান পরিচালনা করলেও এসব বন্ধে তেমন কোন তৎপরতা দেখা যায়নি। সহকারী কমিশনার ভূমি মুসতাকিম বিল্লাহ মাটি কাটতে নিষেধ করে গেলেও ঠিক একই স্থান থেকে দিনরাত চলছে মাটি বিক্রির মহোৎসব।

মাটি খেকোদের মধ্যে মূর্তমান আতঙ্ক হয়ে উঠেছে হয়বতপুর এলাকার শাকিল, ভগবতিপুর এলাকার জলিল, ফরিদপুর এলাকার মোতালেব। সারাবছর মাটি বাণিজ্য করে এতোটাই বেপরোয়া উঠেছে যে এসিল্যান্ড নিষেধ করার কথা মনে করিয়ে দিতেই বলে এসিল্যান্ড গোনার টাইম নাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply