
স্টাফ রিপোর্টার:
রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিঠাপুকুর প্রেসক্লাব।
এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সহ-সভাপতি সনজিত কুমার মহন্ত, সাধারন সম্পাদক শেখ সাদী সরকার, সহ-সম্পাদক সবুজ আহম্মেদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, ক্রীড়া সম্পাদক শামীম আখতার, প্রচার সম্পাদক রবি খন্দকার, কার্য নির্বাহী সদস্য হাফিজুর রহমান মানিক, হাশেম মন্ডল, আব্দুল হালিম, মনিরুজ্জামান বিজয়, বিপ্লব রহমান, শাহীন মন্ডল ও মোতাহার হোসেন মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.