
খবর বিজ্ঞপ্তির:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচির প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও তার সাথে অবস্থান করা অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয়তাবাদী ছাত্রদল মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি মিঠাপুকুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেতু হোটেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি সাদেকুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের জিলানী মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হায়াত রিয়ন, রাকিবুল হাসান, তারিকুল ইসলাম তারেক সদস্য সচিব শামসুল আলম ছাত্রনেতা নিশাত প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.